জামায়াত নেতার বক্তব্যে প্রমাণিত নির্বাচনী ষড়যন্ত্রে ব্যস্ত

জামায়াত নেতার বক্তব্যে প্রমাণিত—তারা নির্বাচনী ষড়যন্ত্রে ব্যস্ত :এমরান সালেহ প্রিন্স

জামায়াত নেতার বক্তব্যে প্রমাণিত—তারা নির্বাচনী ষড়যন্ত্রে ব্যস্ত :এমরান সালেহ প্রিন্স

বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, চট্টগ্রামে জামায়াতের এক শীর্ষ নেতার সাম্প্রতিক বক্তব্যে স্পষ্ট হয়েছে যে দলটি নির্বাচনী প্রক্রিয়া নিয়ে নানামুখী ষড়যন্ত্রে জড়িত। তাদের কথাবার্তা ও হুমকিমূলক অবস্থান ইঙ্গিত দিচ্ছে— প্রশাসনকে কব্জা করে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে ‘আওয়ামী মার্কা’ নির্বাচন এখন তাদের মূল এজেন্ডা।